নেত্রকোনায় ১৩ বছর আগের একটি ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একইসঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব নিশ্চিত করা হয়েছে।আজ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় দেন। আসামি হলেন মো. হেলাল।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরুল কবীর রুবেল এসব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। তা না দিলে আরও এক বছর কারাভোগ করতে হবে আসামিকে, বলা হয়েছে রায়ে।মামলার এজাহার থেকে জানা গ...