Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পৌরসভার তিন গাড়ি বিক্রি করে দিয়েছেন ড্রাইভার, বাড়িতে লাগিয়েছেন এসি কিনেছেন জমি

শাহিন মিয়া, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫৭
পৌরসভার তিন গাড়ি বিক্রি করে দিয়েছেন ড্রাইভার, বাড়িতে লাগিয়েছেন এসি কিনেছেন জমি

গ্রাফিকস: আগামীর সময়

নরসিংদীর মাধবদী পৌরসভার প্রায় ২ কোটি টাকা মূল্যের পাঁচটি সরকারি যানবাহনের খোঁজ মিলছিল না। এসব গাড়ির মধ্যে ছিল চারটি ডাম্প ট্রাক ও জরুরি রোগী পরিবহনের একমাত্র অ্যাম্বুলেন্স। জেলা প্রশাসনের অভিযানে দুটি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করা হলেও, এখনো মিলছে না দুটি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সন্ধান। এ ঘটনার সঙ্গে পৌরসভার গাড়িচালক কামাল হোসেনসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা উত্তোলনেরও অভিযোগ রয়েছে।

পৌরসভার সাবেক এক চালকের দাবি, আওয়ামী লীগের দীর্ঘ সময়ে ক্ষমতাসীন মেয়রের ঘনিষ্ঠ পরিচয়ে এবং পরে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কামাল হোসেন সুবিধা নিয়েছেন। কয়েক মাস আগে কামাল নিজ গ্রাম নুরুল্যাপুরে প্রায় ৪০ লাখ টাকা দিয়ে কিনেছেন জমি। বাড়িতে লাগিয়েছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। সম্প্রতি এক আত্মীয়কে বিদেশ পাঠাতে দিয়েছেন প্রায় ১৫ লাখ টাকা। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নথিপত্র দেখতে পারেননি।

পৌরসভার গ্যারেজে গিয়ে দেখা গেছে, ২০২১ সালে কেনা সাতটি ডাম্প ট্রাকের মধ্যে তিনটি রয়েছে সেখানে। সেগুলোও দীর্ঘদিন ধরে অকেজো। বাকি চারটির কোনো হদিস পাওয়া যায়নি। একইভাবে গ্যারেজে পাওয়া যায়নি পৌরসভার একমাত্র আঅ্যাম্বুলেন্সটিও।

যদিও জেলা প্রশাসনের বিশেষ অভিযানে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার একটি গ্যারেজ থেকে দুটি ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মোটর ওয়ার্কস গ্যারেজে চালানো হয় এই অভিযান।

ভগীরথপুর এলাকার গ্যারেজ মালিক মনুর ভাষ্য, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর পৌরসভার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছিল তার গ্যারেজে। পরে পৌরসভার চালক কামাল হোসেন সেটি নিয়ে যান। গাড়িটি সাহেপ্রতাপ এলাকার একটি গ্যারেজে নেওয়ার কথা বলা হয়েছিল। এরপর কোথায় গেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। সাহেপ্রতাপ এলাকার মেকানিক নুরুল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার গ্যারেজে মাধবদী পৌরসভার কোনো অ্যাম্বুলেন্স মেরামতের জন্য আনা হয়নি।

এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অসংগতি দেখা দিয়েছে। পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্সটি এখন কোথায় এবং কার নিয়ন্ত্রণে রয়েছে-সেটিই এখন বড় প্রশ্ন।

পৌরসভার এক কর্মচারীর দাবি, চারটি ডাম্প ট্রাক শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় মাটি বহনের কাজে ব্যবহারের জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় পৌরসভার চালক কামাল হোসেন, মোস্তফাসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেন তিনি। অ্যাম্বুলেন্সটিও পরে বিক্রি করে দেওয়া হয়েছে ঢাকায়। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নথি উপস্থাপন করেননি।

শুধু যানবাহন না, আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। বিশেষ করে গাড়ি মেরামত ও জ্বালানি ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলছেন পৌরসভার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

অভিযোগ রয়েছে, সাবেক মেয়র মোশাররফ হোসেন মানিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কামাল হোসেন সরকার পরিবর্তনের পরও প্রভাব খাটিয়ে গাড়ি মেরামতের নামে লাখ লাখ টাকা উত্তোলন করেছেন। অন্য চালকদেরও পৌরসভার যানবাহন চালাতে দেওয় হতো বাধা। এই প্রতিবেদকের হাতে আসা গাড়ি মেরামত ও জ্বালানির একাধিক বিল-ভাউচার পর্যালোচনায় দেখা গেছে, কিছু ভাউচারে উল্লেখ নেই তারিখ। আবার কিছু নথিতে কোন গাড়ির জন্য নেওয়া হয়েছে জ্বালানি তেল, সেই গাড়ির নম্বরও নেই। বিভিন্ন যানবাহন মেরামতের বিলের বিপরীতে চেক ইস্যু করা হয়েছে চালক কামাল হোসেনের নামে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কামাল হোসেন। তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর গাড়িগুলো নেওয়া হয়েছিল মনুর গারেজে। পরে সেগুলো কোথায় গেছে, তা জানি না আমি।’ ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ নিয়ে তার ভাষ্য, ‘এটা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি দাবি করেন, কখনো নিজের নামে এ ধরনের কোনো বিল অফিসে জমা দেননি।

অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্যে প্রশাসনের নজর এখন তদন্তে। এর ফলাফলের ওপরই নির্ভর করবে অভিযোগগুলোর সত্যতা। মাধবদী পৌরসভার প্রশাসক ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জানানো হবে বিস্তারিত। কারও কাছে এ বিষয়ে তথ্য বা প্রমাণ থাকলে তা প্রশাসনের কাছে জমা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

মাধবদী পৌরসভাসরকারি যানবাহন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি