Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিকিৎসকের আহ্বানে ভৈরব বাঁচাতে নামলেন এক ঝাঁক তরুণ

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৫৬
শেয়ার করুন:
চিকিৎসকের আহ্বানে ভৈরব বাঁচাতে নামলেন এক ঝাঁক তরুণ

ভৈরব নদ পরিষ্কার করছেন ডা. ঊষা

যশোর শহরের প্রাণ ভৈরব নদ। একসময় নদটির পানিতে জোয়ার-ভাটা খেলত, দেখা যেত আকাশের প্রতিবিম্ব। কিন্তু প্রায় ২৭২ কোটি টাকা ব্যয়ে খননকাজ শেষ হলেও ফেরেনি নদটির স্বাভাবিক প্রবাহ। কলকারখানা, বাসাবাড়ি, রেস্তোরাঁ ও হাসপাতালের বর্জ্যে পানি হয়েছে ঘন কালো। কচুরিপানায় ঢেকে নদটি এখন পরিণত হয়েছে ভাগাড়ে।

এমন পরিস্থিতিতে ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া দেখতে চান যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষা। সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেই নদটির দুর্গন্ধযুক্ত পানিতে নেমে শুরু করেন কচুরিপানা অপসারণ।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে সেই উদ্যোগের ছবি প্রকাশ করে ভৈরবকে আগের রূপে ফিরিয়ে আনতে যশোরবাসীর সহযোগিতা চান তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে নদ পরিষ্কারে নেমেছেন অর্ধশতাধিক তরুণ-তরুণী।

গত ৯ নভেম্বর সকালে তারা ভৈরব নদের পাড়ে জড়ো হন। এরপর স্বেচ্ছাশ্রমে শুরু করেন কচুরিপানা অপসারণের কাজ। তাদের প্রচেষ্টায় শহরের দড়াটানা সেতুর পূর্ব পাশের নদটির বেশ কিছু অংশ পরিষ্কার হয়েছে।

স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে এই নদীর পানিতে। তারপরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে এই উদ্যোগে যুক্ত হয়েছি।’

ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় প্রশাসনের দায়সারা ভাবের কারণে নদের আজ এ অবস্থা। ডা. ঊষার একার এই উদ্যোগে বাড়িতে থাকতে পারলাম না। আজ যেহেতু ছুটির দিন, আমরা রাবি ফোরামও ডা. ঊষার সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছি।’

ভৈরব নদ সংস্কার ও দূষণ প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছে ‘জনউদ্যোগ যশোর’। সংস্থাটির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, ‘নদী খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট। খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে। একজন চিকিৎসকের আহ্বানে অর্ধশতাধিক তরুণের নদে নেমে পড়া তাই নতুন আশার বার্তা দিচ্ছে।’

যশোর শহরের ঘোপ ও বারান্দীপাড়া এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা ঊষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কর্মজীবনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরব নদের এমন দুরবস্থা তাকে ব্যথিত করে। কারণ, ভৈরব যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে মিশে থাকা প্রাচীন জলধারা। একসময় যে নদ ছিল শহরের প্রাণ, সেটি এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। তাই প্রতিদিন সকালে নিজেই নদে নেমে কচুরিপানা পরিষ্কারের চেষ্টা করছেন ঊষা।

ডা. ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি বর্জ্য ফেলা হচ্ছে।’

নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘শুরুটা হয়েছে একটি সুন্দর স্বপ্ন থেকে। ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোৎস্না রাতে দেখা যাবে চাঁদ। আমার এই স্বপ্ন এখন আর একার নয়; তাতে শামিল হয়েছেন অনেক মানুষ। তবে এই পথ অনেক কঠিন। চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করতে যেমন আশা ছাড়ি না, তেমনি এই ভৈরব বাঁচাতে আশা ছাড়ছি না।’

ডা. ঊষার এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার মা রওনক রায়হানাও।

এদিকে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগে সংহতি জানিয়েছে যশোর পৌরসভা। প্রতিষ্ঠানটির পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।’

রবিবার সকালে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে পরিচালিত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও ছিলেন।

দেলোয়ার হোসেন খোকন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে তারা কর্মসূচি দেখতে এসেছেন। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই মহৎ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।

ভৈরব নদ ঘিরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, নদটিকে দূষণ ও দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই এর মূল লক্ষ্য। এ ছাড়া শহরের যানজট নিরসনে গরিব শাহের মাজারের পাশ দিয়ে নদের ওপর নতুন সেতু নির্মাণ, কাঠের পুলের সেতু প্রশস্তকরণ এবং বর্তমান সেতুটি পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

কর্মসূচি পরিদর্শনের সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভৈরব নদযশোরচিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা