‘জীবনের শেষ ভোট দিতে এসেছি’
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে এসেছেন ৯০ বছরের বৃদ্ধা হাসিনা বেগম। বাড়ি থেকে তাঁর নাতি তাকে নিয়ে এসেছেন। ভোটকেন্দ্রে তাকে সহযোগিতা করতে দেখা গেল কেন্দ্রে দায়িত্বরত আনসার ভিডিপির নারী সদস্যকে।
ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইতেই হাসিনা বেগম হাসিমুখে বললেন, বাবা, জীবনের শেষ ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে ভালো লাগছে। জীবনের শেষ ভোট দিতে পেরে গর্বিত।
ভোটের পরিবেশ সুন্দর আছে বলে জানালেন এই বৃদ্ধা। সকাল ৮টা ২০ মিনিটের দিকে নাতিকে নিয়ে ভোট দিতে আসেন তিনি।



