Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরে নতুন শিক্ষাক্রম

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:৫২
২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরে নতুন শিক্ষাক্রম

সংগৃহীত ছবি

২০২৮ সাল থেকে প্রাথমিক স্তরে সরকার নতুন শিক্ষাক্রম চালু করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, ৫০ বছর আগের কারিকুলাম দিয়ে বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী নতুন প্রজন্মকে গড়ে তোলা অসম্ভব।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় একথা বলেছেন তিনি।

নতুন শিক্ষাক্রম হবে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী। ২০২৮ সাল থেকে এটি পর্যায়ক্রমে চালু করা হবে বলে সভায় জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তার মতে, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ভিত্তি শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তোলা, শুদ্ধ ভাষাচর্চা নিশ্চিত করা এবং শিক্ষাকে আরও কার্যকর ও আনন্দময় করতে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ।

ববি হাজ্জাজ আরও জানিয়েছেন, শিক্ষক প্রশিক্ষণ আরও কার্যকর করা, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতি চালু, মানসম্মত শিক্ষাসামগ্রী নিশ্চিত করা এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান পাঠ্যবই নিয়েও সমালোচনা করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, একটি ছয় বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে শেখার আগ্রহ কমে যায়। এ কারণে ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই ও আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।

তিনি জানিয়েছেন, এখন থেকে প্রাথমিক শিক্ষার প্রতিটি কাজের মূল মাপকাঠি হবে লার্নিং আউটকাম বা শিক্ষার্থীর শেখার বাস্তব ফলাফল।

সভায় আরও উপস্থিত ছিলেন শাহীনা ফেরদৌসী, দেবব্রত চক্রবর্তী এবং ফরিদ আহ্‌মদসহ সংশ্লিষ্টরা।

গণশিক্ষা প্রতিমন্ত্রীনতুন শিক্ষাক্রমময়মনসিংহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise