পার্বতীপুরে র্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করেছে র্যাব।
গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল শনিবার রাতে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগের একটিতে ৫০ রাউন্ড এবং আরেকটিতে ৪২ রাউন্ডসহ সর্বমোট ৯২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরো বলেন, জব্দকৃত গুলি পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



