Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত পাইলট প্রকল্পে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৫:৫২
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত পাইলট প্রকল্পে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: আগামীর সময়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার কুড়িগ্রামের চিলমারীতে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি এরইমধ্যে কাজ করেছে। এ বিষয়ে বিভিন্ন দেশের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে সংসদে একাধিকবার কথা বলেছেন। সরকারের মেয়াদও মাত্র পাঁচ মাস হয়েছে। একটি বড় প্রকল্প এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য সরকারকে কিছুটা সময় দিতে হবে।’

কুড়িগ্রামের নদী ভাঙনকবলিত এলাকায় প্রতিরক্ষামূলক কাজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘নদীভাঙন দলীয় পরিচয় দেখে হয় না। বাঁধ নির্মাণ হলে সবাই উপকৃত হবে। ভাঙন রোধে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলোর অগ্রগতি দেখতে তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।’

তিনি আরও বলেছেন, ‘চিলমারী ও রাজিবপুরসহ কুড়িগ্রামের পুরো এলাকায় ভাঙন রোধে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। নদীভাঙনে যাতে মানুষের বাড়িঘর, অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট ও হাটবাজার বিলীন না হয়, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

ইকো ট্যুরিজমে বদলে যাবে চলনবিল: বিমানমন্ত্রী

০৮ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রী জানিয়েছেন, কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকায় জরুরি প্রতিরক্ষামূলক কাজ এরইমধ্যে শুরু হয়েছে। এসব কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিদর্শনে কোনো এলাকায় নতুন করে কাজের প্রয়োজন দেখা দিলে সেখানেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি গাইবান্ধার প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ আরও জানান, কুড়িগ্রাম ও গাইবান্ধায় মানুষের বাড়িঘর, জমিজমা ও স্থাপনা নদীতে বিলীন হওয়া ঠেকাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে।

পরে প্রতিমন্ত্রী নৌপথে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজিবপুরের নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের (বগুড়া-জয়পুরহাট) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

তিস্তা মহাপরিকল্পনাফরহাদ হোসেন আজাদকুড়িগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না