Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

থানায় সিআইডি কর্তাকে থাপ্পড় কৃষক দল নেতার

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:০৬
থানায় সিআইডি কর্তাকে থাপ্পড় কৃষক দল নেতার

ইনসেটে কৃৃষক দল নেতা মজিবর রহমান মজিব । ছবি: সংগৃহীত

একটি মামলার নথি সংগ্রহ করতে দিনাজপুরের কোতোয়ালি থানায় গিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. নওয়াবুর রহমান। সেখানে ওসির কক্ষের সামনে এক ব্যক্তি এসে তার কাছে জানতে চান, থানার ওসি কোথায়? জবাবে সিআইডির ওই কর্মকর্তা জানিয়েছেন, তিনি এই থানার কেউ নন, নিজেই এসেছেন তদন্তের কাজে। ফলে জানেন না, ওসি কোথায়। এই জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি, শুরু করেন গালাগাল। প্রতিবাদ করতেই নওয়াবুর রহমানের গালে মারেন থাপ্পড়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান এই কর্মকর্তা। তখন অন্য পুলিশ সদস্যরা এসে ওই ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করলে উল্টো সিআইডি ও পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে ফের গালাগাল শুরু করেন তিনি।

গত রবিবার রাতে ঘটেছে এসব ঘটনা। পরিচয় খুঁজতেই জানা গেল, অভিযুক্ত ব্যক্তির নাম মজিবুর রহমান মজিব। তিনি দিনাজপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক। বাড়ি শহরের বালুয়াডাঙ্গা এলাকায়। ঘটনা শুনে ওসি মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তার বিরুদ্ধে মামলা করেন সিআইডি কর্মকর্তা নওয়াবুর। ঘটনার রাতেই মজিবরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও দুজনকে। মামলায় পুরো ঘটনার বর্ণনা তুলে ধরেছেন নওয়াবুর। সেখানে বলা হয়, সঙ্গে থাকা দুজনের প্ররোচনায় তাকে থাপ্পড় মারেন মজিবুর। এরপর ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই (নিরস্ত্র) মো. মানিক রানা, এসআই (নিরস্ত্র) মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ আরও কয়েকজন পুলিশ সদস্য দ্রুত সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় সিআইডি কর্মকর্তার পরিচয় জেনে তারা আরও ক্ষিপ্ত হয়ে সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। পরে তারা কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে যান। বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি আসামিকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর ডিউটি অফিসার মজিবুর রহমানকে হেফাজতে নেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানালেন, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

দিনাজপুরবিএনপিকৃষক দলপুলিশ
    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise