একটি মামলার নথি সংগ্রহ করতে দিনাজপুরের কোতোয়ালি
থানায় গিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. নওয়াবুর রহমান।
সেখানে ওসির কক্ষের সামনে এক ব্যক্তি এসে তার কাছে জানতে চান, থানার ওসি কোথায়? জবাবে
সিআইডির ওই কর্মকর্তা জানিয়েছেন, তিনি এই থানার কেউ নন, নিজেই এসেছেন তদন্তের কাজে।
ফলে জানেন না, ওসি কোথায়। এই জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি, শুরু করেন গালাগাল।
প্রতিবাদ করতেই নওয়াবুর রহমানের গালে মারেন থাপ্পড়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে
যান এই কর্মকর্তা। তখন অন্য পুলিশ স...