খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনা অফিস

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় রানা (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটির সামনে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রানা নামে ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তিনি বর্তমানে জামিনে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



