বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত
বাসস

প্রতীকী ছবি
বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার মাঝিড়া স্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন (৫৮) মাঝিড়া লেকপাড় এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম বলেন, সকালে মহাসড়ক পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মকবুল হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

