Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদে কয়েক দিনের ব্যবধানে দুই দফা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৮:২৪
কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদে কয়েক দিনের ব্যবধানে দুই দফা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ছবি: আগামীর সময়

মসজিদ ইবাদতের স্থান, যেখানে প্রতিদিন অসংখ্য মুসল্লি নামাজ আদায় করতে আসেন। অথচ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রই এখন চোরের টার্গেটে পরিণত হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই প্রতিষ্ঠানে দুই দফা চুরির ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুধু চুরি নয়, দুর্বৃত্তরা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে অফিস কক্ষ তছনছ করেছে বলেও অভিযোগ উঠেছে। ফলে গুরুত্বপূর্ণ এ সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মডেল মসজিদের কেয়ারটেকার মো. আলমগীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের কাছে লিখিতভাবে পুরো বিষয়টি অবহিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।

লিখিত অভিযোগে কেয়ারটেকার জানিয়েছেন, গত ১৪ জুলাই দায়িত্ব পালন শেষে তিনি মসজিদ ত্যাগ করেন। পরদিন সকালে এসে দেখতে পান, দুর্বৃত্তরা জেনারেটর কক্ষের পাশের অজুখানা ও বাথরুমের গ্রিলের ফাঁক দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেছে। তখন তারা ১৯টি ট্যাপ এবং একটি ঝরনা খুলে নিয়ে গিয়েছে।

প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই প্রতিষ্ঠানে হানা দেয় চোরচক্র। অভিযোগ অনুযায়ী, ২৫ জুলাই রাতে ডাইনিং কক্ষের সানশেডের টাইলস খুলে ভবনের ভেতরে প্রবেশ করে তারা। সেখান থেকে দুটি ট্যাপ ও দুটি বড় ফিটিংস (বিট) খুলে নিয়ে যায়। পরে দক্ষিণ পাশের গেটের তালা ভেঙে ভবনের বিভিন্ন অংশে প্রবেশ করে প্রথম থেকে তৃতীয়তলার ছাদ পর্যন্ত একাধিক অফিস কক্ষে তছনছ চালায়।

এতেই শেষ নয়, দুর্বৃত্তরা পাঁচটি বাথরুমের তালা ভেঙে ফেলে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনের ব্যবহৃত বাথরুম থেকেও আরও ১৪টি ট্যাপ খুলে নিয়ে যায়।

ধারাবাহিক এসব ঘটনায় মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্ত এবং মডেল মসজিদের নিরাপত্তা জোরদারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কেয়ারটেকার মো. আলমগীর হোসেনসহ স্থানীয় মুসল্লিরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেছেন, ‘এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, ‘বিষয়টি আমাদের জানা রয়েছে। মডেল মসজিদের কেয়ারটেকার লিখিতভাবে জানিয়েছেন। প্রাথমিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার কিছু গাফিলতির বিষয় পরিলক্ষিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একটি গুরুত্বপূর্ণ সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য মডেল মসজিদে কার্যকর ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গাজীপুরকালীগঞ্জউপজেলা মডেল মসজিদইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রদুই দফা চুরি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise