Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদক ব্যবসা ছেড়ে গৌরনদীতে চারজনের আত্মসমর্পণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
মাদক ব্যবসা ছেড়ে গৌরনদীতে চারজনের আত্মসমর্পণ

গৌরনদীতে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন চার মাদক বিক্রেতা

বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন চার মাদক বিক্রেতা। গতকাল মঙ্গলবার বিকালে খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

আত্মসমর্পণকারীরা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগম, একই গ্রামের আসলাম সরদার এবং পূর্ব সমরসিংহ গ্রামের ফরিদ বেপারী।

গতকাল বিকাল ৫টায় খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় মাদক ব্যবসা থেকে সম্পূর্ণভাবে সরে এসে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন তারা।

আত্মসমর্পণকারীরা জানিয়েছেন, তারা একাধিকবার মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছেন। তবে পুলিশের হয়রানির কারণে তা সম্ভব হয়নি বলে তাদের দাবি। এবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন তারা। এজন্য উপজেলা প্রশাসন ও মাদক নির্মূল পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আত্মসমর্পণকারীরা।

আরও পড়ুন

মাদকের ছোবলে ঘরে ঘরে অশান্তি

২৩ সেপ্টেম্বর ২০২৬

খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সভাপতি একেএম মাইনুদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জনি, আত্মসমর্পণকারী মিলন সরদার, ফরিদ বেপারী ও আসলাম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির সরদার এবং ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ অন্যরা।

গৌরনদীবরিশালমাদক বিক্রেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন