Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফলবোঝাই ট্রাকের চাকা বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৬:৫৬
ফলবোঝাই ট্রাকের চাকা বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স— সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ফলবোঝাই ট্রাকের (ডাম্পার) চাকা বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় মোহাম্মদ হাশেম (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হন। এ সময় ডাম্পারটির চালক গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের লম্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাশেম সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নোরা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ইকবাল আজিজ বললেন, ‘কক্সবাজারের দিক থেকে আসা একটি ডাম্পারের চাকা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই অতিরিক্ত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দেয়ালের একটি অংশ ভেঙে যায় এবং ডাম্পারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

তার ভাষ্য, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আরও পড়ুন

বিপৎসীমার কাছাকাছি দুধকুমারের পানি, বন্যার শঙ্কা

১৪ জুলাই ২০২৬

সেন্টমার্টিনের বাসিন্দা আলমগীর আকাশ জানান, চার দিন আগে মোহাম্মদ হাশেম সেন্টমার্টিনে বিক্রির জন্য কাঁঠাল ও বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করতে দিনাজপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফলবোঝাই ডাম্পার নিয়ে টেকনাফে ফেরার পথে লম্বরী এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ডাম্পারটি সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ডাম্পারের সামনের আসনে থাকা হাশেম ও চালক গুরুতর আহত হন। পরে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কক্সবাজারটেকনাফট্রাকের চাকা বিস্ফোরণব্যবসায়ী নিহত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise