Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯
শেয়ার করুন:
তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের প্রকোপ। ছবি: আগামীর সময়

হিমালয়ের পাদদেশঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাস, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় শীতের তীব্রতা বাড়ছে সীমান্তঘেঁষা এ জনপদে। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।

আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বাড়লেও জীবিকার তাগিদে থেমে নেই নিম্নআয়ের মানুষের কর্মব্যস্ততা। ভোর থেকেই চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীঘাটে কাজে ছুটছেন শ্রমজীবীরা। ভ্যান ও রিকশাচালকসহ দিনমজুরদেরও ঠান্ডা উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে।

তাদের ভাষ্য, সকালে শীতের তীব্রতা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠায় কাজ করতে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। এ সময় সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

আরও পড়ুন

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ

২৭ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন ধরে রাতের পাশাপাশি সকাল ও সন্ধ্যায়ও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডার দাপট কমছে না। শীত নিবারণে অনেকেই আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন। তবে দুপুরে রোদের তাপে কিছুটা স্বস্তি মিলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

শীততেঁতুলিয়াপঞ্চগড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ