Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাগছে দ্বিগুণ সময় বাড়ছে ভোগান্তিও

  • প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর লাগতে পারে
আব্দুল আহাদ, সিলেট
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:১৯
লাগছে দ্বিগুণ সময় বাড়ছে ভোগান্তিও

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

একসময় ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগত ছয় ঘণ্টার মতো। এখন একই পথ পাড়ি দিতে স্বাভাবিক অবস্থাতেই লেগে যাচ্ছে ১০-১১ ঘণ্টা। বৃষ্টি, দুর্ঘটনা কিংবা অতিরিক্ত যানজট হলে সেই সময় বেড়ে দাঁড়ায় ১২-১৪ ঘণ্টায়। দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কে প্রতিদিন লাখো মানুষ চলাচল করলেও দুর্ভোগ যেন আরও দীর্ঘ হচ্ছে দিন দিন। কারণ, ছয় লেন প্রকল্প বাস্তবায়নের গতি প্রত্যাশার তুলনায় অনেক ধীর।

প্রকল্পের তথ্যমতে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে; কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত প্রায় ২০৯ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি দুই পাশে সার্ভিস লেন, ৬৬টি সেতু এবং ৩০৫টি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে আরও অন্তত তিন থেকে চার বছর সময় লাগতে পারে। বিভিন্ন সূত্রে অগ্রগতির হার নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও ১৫-২০, কোথাও ৩০-৩৫ শতাংশ অগ্রগতির কথা বলা হলেও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন, কাজ এখনো নির্ধারিত সূচির তুলনায় অনেক পিছিয়ে।

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পের সিলেট অংশের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সিফাত আহমদের ভাষ্য, ‘এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে ১৫-১৬ শতাংশ। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে পিছিয়েছে কাজ। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন কাজ দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

এই ধীরগতির পেছনে রয়েছে একাধিক কাঠামোগত ও প্রশাসনিক জটিলতা। প্রকল্পের শুরু থেকেই নকশাগত পরিবর্তন, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, ইউটিলিটি স্থানান্তরে দেরি এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়হীনতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নির্মাণকাজে। বিশেষ করে সিলেট অঞ্চলের বহু স্থানে এখনো জমি পুরোপুরি অধিগ্রহণ না হওয়ায় পূর্ণমাত্রায় কাজ শুরু করা যায়নি। গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবার লাইন স্থানান্তর না হওয়ায় অনেক এলাকায় কাজই শুরু করতে পারছেন না ঠিকাদাররা। এর সরাসরি প্রভাব পড়ছে মহাসড়কে চলাচলকারী মানুষের ওপর। মহাসড়কের বিভিন্ন স্থানে একপাশ বন্ধ রেখে নির্মাণকাজ চলায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যানজটের এ চিত্র সবচেয়ে বেশি অনুভব করেন নিয়মিত যাত্রীরা।

শুধু নির্মাণমান নয়, জমি অধিগ্রহণ নিয়েও রয়েছে অভিযোগ। জমির প্রকৃত মালিক এখনো পাননি ক্ষতিপূরণ। আবার ভুয়া স্থাপনা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগও রয়েছে। এসব কারণে অনেক এলাকায় কাজ শুরুই করা সম্ভব হয়নি। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে উঠেছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া।

তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার বক্তব্য ভিন্ন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানিয়েছেন, ‘মহাসড়কটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ হচ্ছে। পুরনো সড়কে বড় ধরনের সংস্কার করা হচ্ছে না। যান চলাচল সচল রাখতে যতটুকু প্রয়োজন, ততটুকুই করা হচ্ছে। জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের জটিলতা ধীরে ধীরে কাটছে। জমি বুঝে পাওয়া সাপেক্ষে কাজের গতি আরও বাড়ানো হবে।’

ঢাকা-সিলেট মহাসড়কযানজটদীর্ঘ যানজট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ