Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘পুলিশের ধাওয়ায়’ ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৮:৪৩
শেয়ার করুন:
‘পুলিশের ধাওয়ায়’ ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে ছাদ থেকে পড়ে মৃত ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী। ছবি: আগামীর সময়

সাভারে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী (২৯)। ঘটনাটি বৃহস্পতিবার মধ্যরাতের হলেও তা শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। অভিযোগ উঠেছে, পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়েছেন এই যুবক। অভিযানের কথা স্বীকার করেছে পুলিশও। তবে ধাওয়া দেওয়ার অভিযোগ করেছে নাকচ।

নিহত মনোয়ারুল সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএপিসি) নিরাপত্তারক্ষী মো. জাফরের ছেলে। তিনি ছিলেন সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি।

নিহতের পরিবার জানায়, রংপুরের পীরগঞ্জ থানা এলাকায় থাকেন মনোয়ারুলের ভাগ্নে শাহারিয়ার কবির সৌম্য। তার সঙ্গে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক। মেয়েটিকে নিয়ে পীরগঞ্জ থেকে পালিয়ে মামার বাড়ি সাভারে আসেন সৌম্য। 

মেয়েটির বাবা পীরগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেন। পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ওই তরুণীকে খুঁজতে সাভার আসে। সাভার মডেল থানা পুলিশের সঙ্গে দলটি যৌথভাবে বিপিএটিসি কোয়ার্টারে মনোয়ারুলের বাড়িতে অভিযান চালায়।

কিছু সময় পর মনোয়ারুল পড়ে যান ৫ তলা ভবনটির ছাদ থেকে। আশপাশের লোকজন তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

‘ছাদখোলা’ বিদ্যালয় ভয়ে শিক্ষার্থীরা

২৫ জুন ২০২৬


প্রতিবেশী রাসেল মনির ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে সাদা রংয়ের একটি হাইস গাড়িতে করে মনোয়ারুলদের বাসায় আসে পুলিশ। মনোয়ারুল বাড়ির ছাদে উঠে হঠাৎ নিচে পড়ে যান। ছাদে তখন একজন পুলিশ সদস্যকে দেখেছেন বলে দাবি রাসেলের। 

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারেরও দাবি, পুলিশের ধাওয়ায় মনোয়ারুল ছাদ থেকে পড়ে মারা গেছেন।

পীরগঞ্জ থানা থেকে অভিযানে আসা উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বললেন, ‘মেয়েটির বাবা পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মেয়ের অবস্থান সাভারে আমরা নিশ্চিত হয়েছি। বৃহস্পতিবার সাভার মডেল থানা পুলিশ নিয়ে বিপিএটিসিতে যাই। কিন্তু বাসার ভেতরে জাফর ও তার স্ত্রী ছিলেন। মনোয়ারুল ছিলেন না। একটু পরে বাড়ির বাইরে শব্দ হয়। গিয়ে দেখি ওই ছেলে নিচে পড়ে আছে।’

সাভার মডেল থানার ওসি সাইফুলের ভাষ্য, ‘সাভার থানা পুলিশ নিচে অবস্থান করছিল। ভেতরে পীরগঞ্জ থানা পুলিশ যায়। তবে কীভাবে ওই ছেলে ছাদ থেকে পড়েছে- তা জানতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

সাভারছাত্রদলছাদপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড