চাঁদপুরের মতলব দক্ষিণ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে নতুন করে আতঙ্কে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ভবনের ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা, সিমেন্ট ও ইটের সুরকি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে রোগী, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের।হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলার বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও রড পর্যন্ত ব...