Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৩:৩২
বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

নিহত ইয়ামিন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী সৌদি প্রবাসী ইয়ামিন মিয়া (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববধূ সুমা আক্তার (১৮)।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায়।

নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবাস থেকে দেশে ফিরে মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন ইয়ামিন। সোমবার বিকালে তিনি নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়ামিন ও সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

২৮ জুলাই ২০২৬

নিহতের চাচা নওশাদ হোসেন জানিয়েছেন, গত ৮ জুলাই ইয়ামিন বিয়ের উদ্দেশ্যে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি। সোমবার বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনার শিকার হন।

তিনি জানান, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় ইয়ামিনের মৃত্যু পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না। এ ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালেও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ২৮ জুলাই ২০২৬, ০০:৫৬

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১২

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    ২৮ জুলাই ২০২৬, ০৮:২১

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    ২৮ জুলাই ২০২৬, ০২:২৮

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৭

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৮

    পরিবারে চাই গল্পের আসর

    পরিবারে চাই গল্পের আসর

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise