কেশবপুরে দুই আ. লীগ নেতা গ্রেপ্তার
কেশবপুর (যশোর) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)। সালাউদ্দিন উপজেলার হাবাসপোল গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং রবিউল ইসলাম শ্রীফলা গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।




