Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানবিক আচরণেই চিকিৎসকের প্রকৃত পরিচয় : ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৭:৪৮
মানবিক আচরণেই চিকিৎসকের প্রকৃত পরিচয় : ভূমিমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু— আগামীর সময়

চিকিৎসক পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার মহান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘চিকিৎসা দক্ষতার পাশাপাশি রোগীর প্রতি মানবিক আচরণ, সহমর্মিতা ও আন্তরিকতাই একজন চিকিৎসকের প্রকৃত পরিচয়।’

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে কলেজটির ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বললেন, 'একজন চিকিৎসকের সুন্দর আচরণ, সহমর্মিতা ও আন্তরিকতা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৃষ্টিকর্তার নামে নেওয়া শপথ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া উচিত।'

আরও পড়ুন

জুলাই শহীদদের স্মরণে রাজশাহীতে স্থায়ী স্মৃতিস্তম্ভ হবে : ভূমিমন্ত্রী

০১ আগস্ট ২০২৬

রোগীদের সঙ্গে অমায়িক ব্যবহার ও সহানুভূতিশীল মনোভাবের মাধ্যমে মানুষের আস্থা অর্জনেরও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেছেন, 'রাজশাহী মেডিকেল কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য চিকিৎসক দেশে-বিদেশে দক্ষতা ও মানবিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছেন।'

ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন ও ডা. মাহবুব হাসানের মতো চিকিৎসকদের উদাহরণ তুলে ধরে তিনি বললেন, ‘তাদের চিকিৎসা দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক আচরণই তাদের আলাদা সম্মান এনে দিয়েছে।’

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেছেন, ‘একজন চিকিৎসকের আন্তরিক ব্যবহার ও একটি মৃদু হাসিও রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয়।’
আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় গরু জমির শসা খাওয়ায় সংঘর্ষ, একজন নিহত

০১ আগস্ট ২০২৬

প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘মানবিক আচরণ অনেক সময় রোগীর অর্ধেক কষ্ট লাঘব করে দিতে পারে।’ রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন ভূমিমন্ত্রী।

তিনি জানালেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং চীন সরকারের সহযোগিতায় একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১২ তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনাও রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, ট্রেজারার মো. জামান মিঞা, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ এবং গাইনি বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দাসহ অন্যরা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

রাজশাহী মেডিকেল কলেজভূমিমন্ত্রীইন্টার্ন চিকিৎসকদের শপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!