Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুর দাবড়াচ্ছে ৩ লাখ অবৈধ অটোরিকশা

মো. আমিনুল ইসলাম, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০২
গাজীপুর দাবড়াচ্ছে ৩ লাখ অবৈধ অটোরিকশা

গ্রাফিকস: আগামীর সময়

গাজীপুর মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক থেকে নগরীর অলিগলি পর্যন্ত অবাধে চলছে এসব যান। বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেডের হিসাবে গাজীপুর মহানগরীতে দেড় লাখের বেশি এবং জেলায় প্রায় এক লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। তবে জেলায় চলাচলকারী অটোরিকশার সংখ্যা তিন লাখেরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অদক্ষ চালক, বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল ও ফিটনেসহীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। একই সঙ্গে তীব্র যানজটে দুর্ভোগে পড়ছেন লাখো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, শিববাড়ী, টঙ্গী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, নাওজোড়, তেলীপাড়া, সালনা ও কোনাবাড়ীসহ ব্যস্ত এলাকাগুলোয় অটোরিকশার আধিক্য। সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করাচ্ছেন অনেক চালক। আবার উল্টো পথে চলছেন কেউ কেউ। এতে ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি।

গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতাল, পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোয় যেতে হয় রেলগেট এলাকা পার হয়ে। সকাল থেকে রাত পর্যন্ত এ পথে লেগে থাকে অটোরিকশার জট। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, আইনজীবী ও সাধারণ যাত্রীরা।

এদিকে আইন অনুযায়ী মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না থাকলেও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়মিত চলাচল করছে এসব যান। কখনো চলছে উল্টো পথেও। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশাপাশি নগরীর প্রধান সড়কগুলোতেও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অটোরিকশার সংখ্যা। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালালেও পরে আবারও সড়কে ফিরে আসে এসব যান।

গাজীপুরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর বলেছেন, ‘জেলা শহর থেকে শুরু করে ব্যস্ত সব সড়কেই অটোরিকশার কারণে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।’

তবে অটোরিকশাচালক শরিফুল ইসলাম বললেন, ‘এই গাড়ি চালিয়ে পাঁচজনের সংসার চালাই। অটোরিকশা বন্ধ না করে নিয়মের মধ্যে আনা উচিত। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ব্যবস্থা করা দরকার।’

স্থানীয়দের অভিযোগ, অনুমোদনহীনভাবে বিভিন্ন গ্যারেজ ও কারখানায় তৈরি হচ্ছে এসব অটোরিকশা। দক্ষতা ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ফিটনেসহীন অবস্থায় সড়কে নামছে অনেক যানবাহন। গাজীপুরে কতগুলো অটোরিকশা তৈরি ও চলাচল করছে, তার নির্ভরযোগ্য হিসাবও নেই সংশ্লিষ্টদের কাছে।

বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেডের কেন্দ্রীয় পরিচালক মজিবুর রহমান রানা জানিয়েছেন, তাদের হিসাবে গাজীপুর মহানগরীতে দেড় লাখের বেশি এবং জেলায় প্রায় এক লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। তবে সঠিক সংখ্যা তাদেরও জানা নেই। তিনি জানালেন, এসব যানকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ চলছে। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স, যানবাহনে চেসিস নাম্বার ও নাম্বারপ্লেট এবং এলাকাভিত্তিক চলাচলের সীমা নির্ধারণ করা হলে শৃঙ্খলা ফিরতে পারে। তবে মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ।

এদিকে অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব যানবাহনে নাম্বারপ্লেট বা চেসিস নাম্বার না থাকায় চুরি হওয়ার পর শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেছেন, ‘অটোরিকশা চুরি হলে উদ্ধার করা কঠিন। কারণ অনেক গাড়িতে নাম্বারপ্লেট, চেসিস নাম্বার বা শনাক্ত করার ব্যবস্থা নেই। চোররা গাড়ি খুলে ব্যাটারি, চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ আলাদা বিক্রি করে দেয়।’

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল ইসলাম বলেছেন, ‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অটোরিকশা ডাম্পিং করা হচ্ছে।’

এই পুলিশ কর্মকর্তা মনে করেন, এসব যানকে একটি নীতিমালার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি চালকদেরও আইন মেনে চলতে হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে সরকার একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে। পরিবেশবান্ধব যানবাহন, চালকদের দক্ষতা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে সমস্যার সমাধান সম্ভব হবে।

অটোরিকশাযানজটদুর্ঘটনাযানবাহনগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!