Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাত দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:৫২
সাত দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ

বরগুনা বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভকারীরা। ছবি: আগামীর সময়

ঘনঘন লোডশেডিং ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরগুনায় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়দের একটি দল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ সাত দফা দাবি জানিয়েছেন তারা। ‘বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি’— ব্যানারে ওই দলটি জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন স্মারকলিপি। দাবি বাস্তবায়নে দিয়েছেন সাত দিনের আলটিমেটামও।

আজ সোমবার সকাল ১০টায় পৌর মার্কেটের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা বরগুনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিস ‘ঘেরাও’ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বরগুনার ১০ লাখের বেশি মানুষ দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

তাদের দাবি, দক্ষিণাঞ্চলের তালতলীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হলেও বরগুনা জেলা প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। জেলার প্রায় ৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ১০-১২ মেগাওয়াট। ফলে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত।

কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে বিদ্যুৎ সংকটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে হাজারো জেলে ও মৎস্য ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

প্রশাসন ও বিদ্যুৎ অফিসে দেওয়া তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, বরগুনায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকদের ওপর আরোপিত ডিমান্ড চার্জ প্রত্যাহার, বিদ্যুতের ইউনিট মূল্য পুনর্বিবেচনা, প্রতি মাসে মিটার দেখে বিল প্রস্তুত করা, মিটারবিহীন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, গ্রাহকদের সঙ্গে হয়রানি ও দুর্ব্যবহার বন্ধ করা এবং বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বললেন, ‘বরগুনায় বিদ্যুতের চাহিদার এক-তৃতীয়াংশও সরবরাহ করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও মৎস্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে— জানালেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান।

বরগুনালোডশেডিংবিদ্যুৎবিদ্যুৎ সরবরাহবিক্ষোভমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়