Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইয়াসারের পাশে প্রশাসন

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২১
ইয়াসারের পাশে প্রশাসন

‘দুই কবজি বাঁকা, থামেনি কলম’ শিরোনামে আগামীর সময়ে প্রতিবেদন প্রকাশের পর শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ইয়াসার ইসলাম নিরবের পাশে দাঁড়িয়েছে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার ইয়াসারের বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি ইয়াসারকে একটি হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেন।

ইয়াসার ইসলাম নিরব ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ছেলে। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দুই কবজি বাঁকা। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারলেও বাঁ হাতে লিখে পড়াশোনা চালিয়ে গেছে ইয়াসার। এবারের এসএসসি পরীক্ষায় পলাশতলী আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে সে।

এর আগে ইয়াসারের শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য ও চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে গত মঙ্গলবার আগামীর সময়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, হুইলচেয়ারে বসে ও বিছানায় শুয়ে পড়াশোনা করেও কীভাবে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ইয়াসার। একই সঙ্গে উচ্চশিক্ষা চালিয়ে যেতে তার পরিবারের আর্থিক সংকটের বিষয়টিও তুলে ধরা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার বলেছেন, ‘শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ইয়াসারের এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি একটি হুইলচেয়ার ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।’

এদিকে ইয়াসারের পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিবারের সদস্যরা বলেছেন, প্রশাসনের এই সহযোগিতা ইয়াসারের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে উৎসাহ জোগাবে।

ইয়াসারভূমিসহকারী কমিশনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি