Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পরিবারের আপত্তিতে জুলাই শহীদের লাশ উত্তোলন স্থগিত, ফিরে আসলেন ম্যাজিস্ট্রেট

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২০:২৮
পরিবারের আপত্তিতে জুলাই শহীদের লাশ উত্তোলন স্থগিত, ফিরে আসলেন ম্যাজিস্ট্রেট

জুলাই শহীদ আবদুল গণি বোরহানের লাশ উত্তোলনের জন্য কবরের পাশে ম্যাজিস্ট্রেট-পুলিশ— সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে জুলাই শহীদ আবদুল গণি বোরহানের কবর থেকে লাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। আদালতের আদেশে বুধবার দুপুরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কবরস্থানে গেলেও স্বজনদের লিখিত আপত্তির কারণে লাশ উত্তোলন না করেই ফিরে আসেন তারা।

ঢাকা রমনা থানার এসআই মো. হানিফের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং ফেনী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া লাশ উত্তোলনের জন্য কবরস্থানে যান। এ সময় আবদুল গণি বোরহানের বড় ভাই আমানত উল্যাহ লাশ উত্তোলনের বিরুদ্ধে লিখিত আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, দুই বছর আগে বোরহানের লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার দেহাবশেষ উত্তোলন করলে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুভূতিতে আঘাত লাগবে। একই বিষয়ে তিনি ফেনীর জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেছেন।

আরও পড়ুন

ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল ৪ জন

২৪ জুন ২০২৬

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেছেন, ‘আদালতের আদেশে ফেনী জেলা প্রশাসকের মনোনীত ম্যাজিস্ট্রেট হিসেবে কবর থেকে বোরহানের লাশ তুলতে গিয়েছিলাম। সেখানে তার পরিবারের সদস্যরা আপত্তি জানালে আমি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়ে লাশ উত্তোলন না করে ফিরে আসি।’



নিহতের বড় ভাই আমানত উল্যাহ জানিয়েছেন, বোরহান সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা বাংলামোটর শাখার আইটি কর্মকর্তা ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ২০২৪ সালের ৪ আগস্ট অফিসের কাজ শেষে বাংলামোটর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন তিনি। বিকাল ৪টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের এলোপাতাড়ি গুলিতে বুকে গুলি লাগে বোরহানের। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ৫ আগস্ট রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা না হলেও রমনা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে।

তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মৃত মাস্টার আহসান উল্যাহর ছেলে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ফেনীসোনাগাজীজুলাই শহীদ আবদুল গণি বোরহানলাশ উত্তোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা