Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইলের সেই ভাঙা সেতুতে আবারও ভাঙন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ২১:৩৭
সরাইলের সেই ভাঙা সেতুতে আবারও ভাঙন

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর-বুড্ডা সড়কের কুচনী সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর মূল অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই ইটভাটার ট্রাক্টর, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ও পথচারী চলাচল করছেন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেতুটির বড় অংশ ভেঙে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে।

গত ১৪ আগস্ট দৈনিক আগামী সময়-এ সেতুটির দুরবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিন সেতুটি পরিদর্শন করলেও সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮৬-৮৭ সালের দিকে নির্মিত সেতুটির মূল অংশ গত দুই বছরে তিনবার ভেঙে যায়। স্থানীয়ভাবে ওই ভাঙনগুলো ঢালাই করে সাময়িকভাবে মেরামত করা হলেও সম্প্রতি আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুটির ওপর দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কুচনী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক, আওয়াল মিয়া, লায়েছ আহমেদ, সোহাগ মিয়া, নুর ইসলাম, প্রাণেশ দাস ও ফিরোজ মিয়া জানান, সেতুটির দুই পাশে বটগাছের শিকড় ও গাছের বিস্তারের কারণে এপ্রোচও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভাষ্য, ইটভাটার বেপরোয়া ট্রাক্টর চলাচলের কারণে সেতু ও সড়কের ক্ষতি আরও বাড়ছে।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শুরুর আগে জমে উঠেছে ইলিশের বাজার

০৭ অক্টোবর ২০২৬

কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমা রানী দেব বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে থাকা জরাজীর্ণ সেতুটির ওপর দিয়ে শিক্ষার্থীসহ পথচারী ও বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানান।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহাদ মৃধা বলেন, ভাঙা সেতু দিয়ে ঝুঁকি জেনেও যানবাহন চলাচল করছে। বটগাছের কারণে সেতুর এপ্রোচ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাঠাতনও ভেঙে পড়ছে। পুরোনো ও জরাজীর্ণ সেতুটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটি এখন জরাজীর্ণ। কিছুদিন পরপর এর মূল অংশে ভাঙন দেখা দিচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, শাহবাজপুর-বুড্ডা সড়কের এই কুচনী সেতুর ওপর দিয়ে নোয়াগাঁও ও শাহবাজপুর ইউনিয়নের ৭ থেকে ৮টি গ্রামের মানুষ চলাচল করেন। পাশাপাশি শাপলা বিলের ফসলও এই সেতু দিয়ে পরিবহন করা হয়।

সেতুটির নতুন করে ভাঙনের বিষয়টি জানানো হলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ছিবগাতউল্লাহ খন্দকার আগামী সময়কে বলেন, সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

সরাইলভাঙা সেতুসংস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা