Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আদমদীঘি

রক্তদহ বিলে রিং জালের দাপট, কমছে দেশীয় মাছ

এইচএম খায়রুল ইসলাম, আদমদিঘি (বগুড়া)
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬:৫৪
রক্তদহ বিলে রিং জালের দাপট, কমছে দেশীয় মাছ

ছবি: আগামীর সময়

বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী বা রিং জাল ব্যবহার করে অবাধে ধরা হচ্ছে মাছ। এর ফলে নানা প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও হচ্ছে ধ্বংস। স্থানীয়দের অভিযোগ, বিলপাড়ের কয়েকটি গ্রামের মাছ শিকারিরা দিন-রাত মাছ ধরলেও এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি খুবই কম।

দীর্ঘদিন ধরে রিং জাল ব্যবহারের কারণে রক্তদহ বিলে মাছের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনকভাবে। জেলেদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও এই অবৈধ উপায়ে জড়িয়ে পড়েছেন মাছ ধরার কাজে । এই জালে বড় মাছের সঙ্গে মাছের ডিম ও রেণুও ধরা পড়ে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার হচ্ছে বাধাগ্রস্ত। একসময় মাছে ভরপুর রক্তদহ বিল এখন অনেকটাই মাছশূন্য। শুধু বিল নয়, এর সঙ্গে যুক্ত ২২টি শাখা খালেও আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, আদমদীঘি উপজেলার প্রসাদখালি, কাশিমিলা, দমদমা, কদমা, করজবাড়ি, রামপুরা, ছাতনী, ঢেকড়া এবং নওগাঁর রানীনগর উপজেলার বোদলা, পালশা ও তেবাড়িয়াসহ কয়েকটি গ্রামের জেলে ও সাধারণ মানুষ রিং জাল ব্যবহার করে মাছ ধরছেন।

স্থানীয় সূত্র বলছে, বর্ষা মৌসুমে রিং জালের ব্যবহার আরও বেড়ে যায়। এই জালে বড়-ছোট সব ধরনের মাছ এবং মাছের রেণু আটকা পড়ে। মাছ শিকারিরা বড় মাছ নিয়ে গেলেও ছোট মাছ, মাছের ডিম ও অন্যান্য জলজ প্রাণী ফেলে রেখে যায়। পরে রোদে মারা যায় সেগুলো। রিং জালে সাধারণত বোয়াল, শোল, শিং, মাগুর, টেংরা, পুঁটি ও টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এতে দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত।

উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় এক হাজারের বেশি জেলে পরিবার রক্তদহ বিলের মাছের ওপর নির্ভরশীল। বেশিরভাগ জেলে প্রচলিত পদ্ধতিতে মাছ ধরলেও কিছু অসাধু জেলে ও স্থানীয় মানুষ রিং জাল ব্যবহার করছেন।

রিং জালের কারণে অন্য জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। এতে অনেক জেলে আয়-রোজগার হারিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। এদিকে আদমদীঘি, রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে রিং জাল বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।

সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেছেন, ‘এভাবে রিং জাল ব্যবহার চলতে থাকলে একসময় দেশীয় মাছ বিল থেকে হারিয়ে যাবে।’

আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন বলেছেন, ‘নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে কিছু রিং জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে কয়েকজনকে জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হয়েছে।’


আদমদীঘিরিং জালদেশীয় মাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!