Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অসহায়ের মুখে হাসি ফোটাচ্ছেন মামুন বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:১৪
অসহায়ের মুখে হাসি ফোটাচ্ছেন মামুন বিশ্বাস

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের যুবক মামুন বিশ্বাস এখন অবহেলিত মানুষ ও বন্য প্রাণীর পরম বন্ধুতে পরিণত হয়েছেন। 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিত এই তরুণ ২০১৩ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অসহায়দের মুখে হাসি ফোটাতে। তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ কিংবা অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা—সমাজসেবার প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা আজ দৃশ্যমান। ফেসবুকের বিশাল ফলোয়ার সংখ্যাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশের মানুষের আর্থিক সহায়তায় তিনি গড়ে তুলছেন অসংখ্য মানুষের নতুন জীবন।

মামুন বিশ্বাসের মানবিক কাজের অন্যতম একটি দৃষ্টান্ত যমুনার চরাঞ্চলের বাসিন্দা তৃতীয় লিঙ্গের মেহেরুন। নিজের পরিবার ও সমাজ থেকে বিতাড়িত হয়ে অতিকষ্টে দিনাতিপাত করা মেহেরুন আজ একজন সফল মা ও পরিশ্রমী মানুষ। মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় ফেসবুক বন্ধুদের সহযোগিতায় মেহেরুন পেয়েছেন একটি রঙিন টিনের ঘর, তিনটি ছাগল, আসবাবপত্র এবং নিজের পালিত মেয়ের পড়াশোনার সব খরচ। শুধু মেহেরুনই নন, সিরাজগঞ্জের যেকোনো সংকট বা বন্য প্রাণীর বিপদ দেখলেই মানুষ এখন মামুন বিশ্বাসকে স্মরণ করেন। বন্য প্রাণী সংরক্ষণে তার গড়া প্রতিষ্ঠান 'দ্য বার্ড সেফটি হাউস' এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছে।

নিজের এই সংগ্রাম ও কাজের পেছনের গল্প তুলে ধরে মামুন বিশ্বাস মন্তব্য করেন, তার জীবনের শুরুটা হয়েছিল বেদনার মধ্য দিয়ে। তিনি বললেন, প্রতিবন্ধীদের যে কী কষ্ট, তা আমি নিজের প্রতিবন্ধী বোনকে দেখে বুঝতে পারি। এ ছাড়াও জন্মের ৩৮ ঘণ্টার মাথায় আমার নবজাতক ছেলে মারা যায়। সন্তানকে বাঁচাতে চারটি হাসপাতালে ঘুরেও বিফল হয়ে আমি বুঝি যে টাকাই জীবনের সব নয়। সন্তান হারানোর সেই কষ্টই আমাকে মানুষের পাশে দাঁড়ানোর মনোবল ও বন্য প্রাণী নিয়ে কাজ করার শক্তি জুগিয়েছে।

শাহজাদপুর উপজেলার এই যুবকের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এবং বড় ভাই ব্যবসায়ী। ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করার পাশাপাশি তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

শুরুতে প্রতিকূলতার কথা স্মরণ করে মামুন বিশ্বাসের ভাষ্য, আমি যখন এই কাজ শুরু করি তখন আমাকে সবাই পাগল বলত। তবে আমার বাবা আলহাজ ডা. মো. মাহবুবুল হোসেন জোস্না ও বড় ভাই মুক্তা বিশ্বাস আমাকে সব সময় সাপোর্ট ও অনুপ্রেরণা দিয়েছেন। বাবা বলতেন, তুমি তোমার কাজ করো, মানুষ তোমাকে কী বলল সেটা বড় কথা নয়; তুমি তোমার কাজকে শ্রদ্ধা করো।

কাজের সফলতার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর এখন এলাকার মানুষও তাকে নানাভাবে সহযোগিতা করছেন। তবে বন্য প্রাণী উদ্ধারের সময় অনেক ক্ষেত্রে গ্রামবাসীকে আইন বোঝাতে গিয়ে তাকে বেশ বেগ পেতে হয় বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' ২০১৬ সালে তার কাজ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করলে দেশ-বিদেশে ব্যাপক সাড়া পড়ে। মামুন বিশ্বাস দাবি করেন, তার এই কাজের সব কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। তিনি জানান, আমার প্রতিটি পোস্টে কাজের ও টাকার পাই টু পাই হিসাব দেওয়া হয়। যারা যেকোনো মানবিক আবেদনে সাড়া দিয়ে অর্থ পাঠান। মানুষের সমস্যার কথা জানলে তিনি সরেজমিনে গিয়ে যাচাই করেন এবং সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইতিমধ্যে 'করোনা বীরযোদ্ধা' খেতাবসহ বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

সিরাজগঞ্জের বিশিষ্টজনদের মতে, মামুন বিশ্বাস শুধু ওই অঞ্চলের নয়, বরং দেশের সম্পদ। তিনি যদি দেশের প্রতিটি প্রান্তে থাকতেন, তবে কোনো অসহায় মেয়েকে বিয়ের জন্য চিন্তা করতে হতো না কিংবা কোনো অসুস্থ মানুষকে রাস্তায় পড়ে ধুঁকতে হতো না। মামুন বিশ্বাস স্বপ্ন দেখেন, একদিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে তরুণ প্রজন্ম একযোগে কাজ করবে এবং কেউ অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করবে না।

সব বাধা পেরিয়ে মানুষের জন্য নিবেদিত এই প্রাণ জানালেন, দিনশেষে একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা কিংবা একটি বন্য প্রাণী উদ্ধার করে মুক্ত আকাশে ওড়ানোই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি