কুয়াকাটা প্রেসক্লাবের নতুন সভাপতি তুষার, সম্পাদক মিরন

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য মুসলিম টাইমস-এর রুমান ইমতিয়াজ তুষার। আর বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমির। সম্মেলন শেষে নির্বাচন কমিশন দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান (নয়াদিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল (দেশ জনপদ), অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল (আজকের খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন (দ্য বাংলাদেশ টুডে), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আলমাস (ঢাকা পোস্ট), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (দৈনিক আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী (সময়ের কণ্ঠস্বর) এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু (জনকণ্ঠ)।
নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন কুয়াকাটা প্রেসক্লাবের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।





