Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফেল থেকে জিপিএ-৫, ‘আমার এই আনন্দ কেড়ে নিয়েছিল ওরা’

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৮:৩২
ফেল থেকে জিপিএ-৫, ‘আমার এই আনন্দ কেড়ে নিয়েছিল ওরা’

শিক্ষার্থী হাবিবুল বাশার

জীববিজ্ঞানের ওএমআর শিট বদলে দাখিল পরীক্ষায় ফেল করানোর অভিযোগ এনেছিলেন রংপুরের গঙ্গাচড়ার শিক্ষার্থী হাবিবুল বাশার। এ ঘটনায় মামলাও করেন চার শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধিত ফলে জীববিজ্ঞানে এ প্লাস পেয়ে দাখিল-২৬ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন হাবিবুল।

গত বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়। এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত ফলে জীববিজ্ঞানে অকৃতকার্য দেখানো হয়েছিল হাবিবুলকে।

হাবিবুল বাশার গঙ্গাচড়ার কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তিনি গঙ্গাচড়া সরকারি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জীববিজ্ঞানে অকৃতকার্য দেখানোর পর পুনর্মূল্যায়নের আবেদন করেও ফল পরিবর্তন হয়নি। পরে গত ১৩ সেপ্টেম্বর চাচাকে সঙ্গে নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে খাতা দেখার আবেদন করেন তিনি। সেখানে দেখা যায়, জীববিজ্ঞানের বহুনির্বাচনী অংশের ওএমআর শিটটি তার নয়। শিটের সিরিয়াল নম্বর ও বোর্ডের কন্ট্রোলারের স্বাক্ষরেও গরমিল পাওয়া যায়।

ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তদন্তে হাবিবুলের জীববিজ্ঞানের বহুনির্বাচনী অংশের ওএমআর শিট পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়।

ফল সংশোধনের পর জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন হাবিবুল । বললেন, ‘আমি খুব খুশি। আমার এই খুশি ওরা কেড়ে নিয়েছিল। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার আমার অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়েছেন। এ কারণে সঠিক বিচার পেয়েছি।’

আরও পড়ুন

টাকা না দেওয়ায় দাখিল পরীক্ষার্থীর ওএমআর বদলে ফেল করানোর অভিযোগ

২৫ সেপ্টেম্বর ২০২৬

এ ঘটনায় জড়িতদের বিচার চাইলেন তিনি। বললেন, ‘এই জালিয়াতির সঙ্গে যাঁরা জড়িত, তাদের কঠোর শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে আর কেউ কোনো শিক্ষার্থীর এমন ক্ষতি করার সাহস না পায়।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশে গত ১৭ সেপ্টেম্বর রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক মোশারফ হুসেন বাদী হয়ে চার শিক্ষকের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন— গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও সহকারী কেন্দ্র সচিব আবদুল বাকী ওরফে লিটন, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার রোকনুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অলিউল্লাহ এবং ধনতোলা বাজার দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিল।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ মে জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে একটি কক্ষে টাকার বিনিময়ে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। হাবিবুল টাকা দিতে অস্বীকৃতি জানালে সহকারী কেন্দ্র সচিব আবদুল বাকীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে হাবিবুলের ওএমআর শিট পরিবর্তন করে অন্য একটি শিট বোর্ডে পাঠানো হয়। পরীক্ষার হাজিরা শিটে থাকা ওএমআর শিটের সিরিয়াল নম্বরের সঙ্গে বোর্ডে জমা দেওয়া শিটের নম্বরের মিল পাওয়া যায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটির কাছে দ্বিতীয় থেকে চতুর্থ আসামি লিখিত বক্তব্য দিলেও আবদুল বাকী বোর্ডে উপস্থিত হয়ে কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে মন্তব্য জানতে আসামিদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তারা সাড়া না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন, মামলা হওয়ার পর আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার তদন্তও অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার বাদী মোশারফ হুসেন জানিয়েছেন, হাবিবুলের ইচ্ছা অনুযায়ী যেকোনো মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এসএসসিদাখিল পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?