ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

ছবি: আগামীর সময়
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার দুলালের ছেলে এজাজুল (২০)।
আহতরা হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২৫)।
দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ
০২ নভেম্বর ২০২৬
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভাঙ্গা গোলচত্বরের খুলনাগামী লেনে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় দুই মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বাধীন ও এজাজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাসিম ও রাজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ বলেন, দুই যুবক নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।




