Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রাক্তন স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, আদালতে স্বামীর স্বীকারোক্তি

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৯:৩৮
প্রাক্তন স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, আদালতে স্বামীর স্বীকারোক্তি

সংগৃহীত ছবি

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা এলাকায় প্রাক্তন স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন উজ্জ্বল মিয়া। প্রাক্তন স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে আদালতকে জানান।

আজ শুক্রবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। অভিযুক্ত উজ্জ্বল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বহুলা গ্রামে অ্যাসিড নিক্ষেপের এই ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন ওই গ্রামের হুসেন আলীর মেয়ে রুবিনা আক্তার।

রুবিনার স্বজনরা জানান, কয়েক বছর আগে উজ্জ্বলের সঙ্গে রুবিনার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এর পর থেকে রুবিনা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, তালাকের পরও উজ্জ্বল তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে পৌঁছালে উজ্জ্বল রুবিনার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রুবিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া চিকিৎসক দোলন দেবনাথের বরাতে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, রুবিনার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার মুখের বেশির ভাগ অংশ এবং বুকের কিছু অংশসহ শরীরের প্রায় ৯ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রী রুবিনা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন উজ্জ্বল। এ ছাড়া তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই ছেলে উজ্জ্বলের কাছে থাকলেও রুবিনা তাদের কোনো খোঁজখবর নিতেন না বলে তিনি দাবি করেন। এসব বিষয় নিয়ে ক্ষোভ থেকেই রুবিনার ওপর হামলার পরিকল্পনা করেন উজ্জ্বল। পরে একটি ব্যাটারি থেকে অ্যাসিড সংগ্রহ করে তিনি রাস্তায় ওত পেতে থাকেন। রুবিনা ঘটনাস্থলে পৌঁছামাত্র তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।

ওসি আরও জানান, ঘটনার রাতেই এই বিষয়ে মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিকভাবে উজ্জ্বলকে গ্রেপ্তার করে এবং শুক্রবার বিকালে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধের দায় স্বীকার করেন।

হবিগঞ্জঅ্যাসিড নিক্ষেপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    লাকী আপার ফ্রি পাঠশালা

    লাকী আপার ফ্রি পাঠশালা

    ৩১ জুলাই ২০২৬, ০২:১৯

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় রাজি হামাস, কী আছে নতুন চুক্তিতে

    ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    advertiseadvertise