মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।দগ্ধ ব্যক্তির নাম মাসুদুর রহমান মাসুদ (২৭)। তিনি ওই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাসুদের প্রাক্তন স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন মাসুদের প্রাক্তন স্ত্রী মিলি বেগম (৩০) ও স্থানীয় সোবহান, ওসমান...