Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুমন্ত যুবককে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত প্রাক্তন স্ত্রীসহ ৪ জন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:৪১
ঘুমন্ত যুবককে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত প্রাক্তন স্ত্রীসহ ৪ জন

মাসুদুর রহমান মাসুদ। ছবি : আগামীর সময়

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম মাসুদুর রহমান মাসুদ (২৭)। তিনি ওই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাসুদের প্রাক্তন স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন মাসুদের প্রাক্তন স্ত্রী মিলি বেগম (৩০) ও স্থানীয় সোবহান, ওসমান এবং লিটন।


আরও পড়ুন

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক

২৯ জুলাই ২০২৬

মাসুদের ছোট ভাই মাজেদুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের কারণে ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন মাসুদ। রাত ২টার দিকে তার চিৎকার শুনে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। এ সময় মাসুদের ঘরে গিয়ে দেখা যায়, তার পরনের লুঙ্গি ও জামা বিভিন্ন স্থানে পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাসুদুর রহমান মাসুদ জানিয়েছেন, তিনি নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় খোলা জানালা দিয়ে তার শরীর লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তার পেট, দুই হাত ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ফোসকা পড়ে।

তিনি অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে সোবহান, ওসমান এবং লিটনের যোগসাজশে তার প্রাক্তন স্ত্রী মিলি তাকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় এই চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, এর আগেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

সাটুরিয়া থানার এসআই মো. সুলতানের ভাষ্য, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

অ্যাসিড নিক্ষেপমানিকগঞ্জসাটুরিয়াঅভিযুক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ