Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই কোরআনের হাফেজ হলেন আব্দুর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:৫৭
লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই কোরআনের হাফেজ হলেন আব্দুর রহমান

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাত্র ৮ বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে শিশু আব্দুর রহমান। এক বছরেরও কম সময়ে ৩০ পারা কোরআন মুখস্থ সম্পন্ন করায় পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র।

আব্দুর রহমান বলে, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমাকে কোরআনের হাফেজ বানাবেন। সে লক্ষ্যেই তিনি আমাকে আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি করান। আমি পরিবারের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। আমার শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে একজন যোগ্য আলেম হতে পারি।’

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারিতে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে সে অন্য একটি মাদরাসার হিফজ বিভাগে প্রায় ছয় মাস অধ্যয়ন করে ১৫ পারা কোরআন মুখস্থ করেছিল। পরে তাকে আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বাকি ১৫ পারা মুখস্থ সম্পন্ন করে এক বছরেরও কম সময়ে সে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেছেন, ‘আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। বড় ছেলে সাধারণ শিক্ষায় পড়াশোনা করছে, তাই তাকে হাফেজ বানাতে পারিনি। তবে ছোট ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করেছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি চাই সে একজন ভালো মানুষ ও দ্বীনের খেদমতকারী আলেম হিসেবে গড়ে উঠুক।’

আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ছাত্র আব্দুর রহমান মাত্র ৮ বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সে ভদ্র, নম্র, মেধাবী ও পরিশ্রমী। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আব্দুর রহমানকে সারাজীবন কোরআনের আলোকে জীবন পরিচালনার তাওফিক দান করেন এবং দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন।’

লক্ষ্মীপুরকমলনগর৮ বছরে কোরআনের হাফেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা