Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়

পরীক্ষা থেকে বহিষ্কারের ক্ষোভে স্টাফদের মারধর, আটক ছাত্র

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৮:১৩
পরীক্ষা থেকে বহিষ্কারের ক্ষোভে স্টাফদের মারধর, আটক ছাত্র

ছবিঃ আগামীর সময়

মোবাইল ফোন নিয়ে বসেছিলেন ভর্তি পরীক্ষা দিতে। ধরা পড়ে হলেন বহিষ্কার। বের হয়ে সেই ক্ষোভ মেটালেন কর্মচারীদের পিটিয়ে। পরীক্ষার হল থেকে এখন থানায় সেই পরীক্ষার্থী।

ঘটনাটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের। সেখানে শুক্রবার দুপুরে চলছিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় আহনাফ আহমেদ নামে এক পরীক্ষার্থীকে। কক্ষ থেকে বের হয়েই তিনি চড়াও হন নিরাপত্তা কর্মচারিদের ওপর। তার মারধরে আহত চার কর্মচারি চিকিৎসাধীন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন, মো. উজ্জ্বল ও লোকপ্রশাসন বিভাগের অ‌ফিস সহায়ক সু‌জিত বালা। ঘটনাটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ।

ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট হিসেবে আছেন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। জানালেন, বিশ্ববিদ্যালয়ের ২১০৫ নম্বর কক্ষে চলছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা। সেখানে মোবাইল ফোন দেখে খাতায় লিখছিলেন আহনাফ। নজরে আসামাত্র তাকে করা হয় বহিষ্কার। নিরাপত্তা কর্মচারীদের মাধ্যমে পাঠানো হয় কন্ট্রোলরুমে।

‘বহিষ্কারের পর ওই পরীক্ষার্থীকে কন্ট্রোল রুমে আনার সময় সে আমাদের চারজন স্টাফকে মারধর করে। পরে তাকে পুলিশে দেয়া হয়েছে।’

আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বর্ণনা- ‘এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর শুরু করে। পরে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। আমি সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকেও মারধর করে। আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।’

পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ আহনাফকে নিয়ে গেছে থানায়- বললেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন বরিশাল মহানগরের বন্দর থানা পুলিশ পরিদর্শক (অপা‌রেশন) মো. শাহাব উদ্দিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক