গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল উপজেলার চরভাটপাড়ার আমিন শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো. রাজিব জানান, সকালে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
এসআই রাজিব জানিয়েছেন, ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। তখন বাসটি আরেকটি লোকাল বাস ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক।




