Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কারখানার ভেতরেই হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৩:৫১
কারখানার ভেতরেই হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গাজীপুরে অসুস্থ হয়ে হাসপাতালে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক। ছবি: আগামীর সময়

গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। এ ঘটনার পর এক দিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

আজ সোমবার ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানায়।

শিল্প পুলিশ ও কারখানার সুস্থ শ্রমিকরা জানিয়েছেন, আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকজন হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর অনেকে মাথা ঘোরা ও বমির সমস্যায় আক্রান্ত হন। অসুস্থ শ্রমিকদের মধ্যে অন্তত ৫৫ জনকে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই শঙ্কামুক্ত।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত আছেন। কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ জানিয়েছেন, আজ সকালে কাজের সময় হঠাৎ অনেক শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। তাদের মধ্যে অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অসুস্থতার কারণ নিশ্চিত করতে পারবেন।

গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেছেন, শ্রমিকরা মূলত মনস্তাত্ত্বিক সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকরা ঘটনাটিকে ‘মাস সাইকোজেনিক ডিজিজ’ হিসেবে শনাক্ত করেছেন। এখন পর্যন্ত দুটি হাসপাতালে ৫৫ জনের ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ভর্তি থাকা সবাই আছেন শঙ্কামুক্ত।

গাজীপুরশ্রমিককলকারখানাপোশাককারখানাঅসুস্থ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের