ঝিনাইদহে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মাহবুব হোসেন। সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুরে এক বাক্প্রতিবন্ধী (২৫) তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকার রবিবার বিকালে পৌর এলাকার পাতিবিলা গ্রামেএ ঘটনা ঘটে।
আটক মাহবুব একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরেতরুণীর মা তাকে বাড়িতে একা রেখে ছোট মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি নিজের শয়নকক্ষে মাহবুবকে দেখতে পান। এ সময় তাকে দেখে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে আটক করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণী ইশারায় ও লিখে পুরো ঘটনার বর্ণনা দেন। পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে আটক করে ও তরুণীকে হেফাজতে নেয়।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




