Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুর

ভরা মৌসুমে মেঘনায় ইলিশ নেই, বেকার জেলেরা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৭:২৪
ভরা মৌসুমে মেঘনায় ইলিশ নেই, বেকার জেলেরা

ছবি: আগামীর সময়

জুলাই মাস এলেই চাঁদপুরের ষাটনল থেকে আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী জুড়ে দেখা মিলত ইলিশের উৎসব। নদীতে হাজার হাজার মাছ ধরার নৌকা, আড়তে মণে মণে ইলিশের বেচাকেনা আর ক্রেতার ভিড়ে মুখর থাকত পুরো এলাকা। তবে এবার সেই চিরচেনা দৃশ্য এখন আর নেই। ভরা মৌসুমেও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। ঝাটকা সংরক্ষণে চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মাছ ধরা বন্ধে সরকারের অভিযান ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি বলে মনে করছেন বিশিষ্টজনরা।

‎জানা যায়, বিগত বছরগুলোর তুলনায় এ বছরে মার্চ-এপ্রিলে রামগতি- কমলনগরের মেঘনায় অভিযানের নামে নদীতে হরিলুট হয়েছে। সরকার দলের কিছু অসাধু লোকজন অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে ঝাটকা ইলিশ নিধন করেছে। অভিযানে উপজেলা প্রশাসন সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ভরা মৌসুমে এখন ইলিশশূন্য।

এদিকে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা দাবি করছেন, মাঝ নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে আগের মতো এদিকে ইলিশ আসতে পারছে না।

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস দেশের নির্দিষ্ট অভয়াশ্রমগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময়ে মাছ আহরণ, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অভয়াশ্রম এলাকা নিষেধাজ্ঞাটি মূলত দেশের প্রধান ছয়টি ইলিশ অভয়াশ্রমে কার্যকর থাকে।

লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। সরকারি সহায়তা এই দুই মাস বেকার থাকা নিবন্ধিত জেলেদের জন্য সরকার প্রতি মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল সহায়তা দেয়। কিন্তু এ বছর সরকারদলীয় কিছু লোকজন ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার কারণে ভেস্তে গেছে সরকারের এ উদ্যোগ।

‎ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে সমপ্রতি চাঁদপুরে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমানের নেতৃত্বে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) বিশেষজ্ঞরা প্রথমে জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যায়।

‎নাম প্রকাশে অনিচ্ছুক মাতাব্বরহাট মাছ ঘাটের এক আড়তদার অভিযোগ করেন, ‘নিষিদ্ধ সময়ে এ বছর নদীতে নামেমাত্র অভিযান হয়েছে। এসব কারণেও মাছের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে পারে।

‎লক্ষ্মীপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের মতে, মাঝ নদীতে জেগে ওঠা ডুবোচরগুলোর কারণে এ সব অঞ্চলে ইলিশ উৎপাদন কমে গেছে। ঝাটকা সংরক্ষণের সময় অবাধে মাছ ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, তখন তো আমি ছিলাম না এ বিষয়ে আমার ধারণা নেই।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বললেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকারের দেওয়া অভিযান সফল না হলে পরে ইলিশ কমে যাওয়ার অন্যতম কারণ। এ ছাড়া আমাদের গবেষণায় উঠে আসছে নদীতে যত্রতত্র বালু উত্তোলন, অবৈধ জালসহ মনুষ্য সৃষ্টি বিভিন্ন যন্ত্রপাতির অপব্যবহারের কারণে এ সমস্যা হতে পারে। আবার নদীতে ডুবোচর, সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় সাগর থেকে নোনাজল আসার কারণ এবং প্রাকৃতিক সৃষ্টি বিভিন্ন সমস্যার কারণে ইলিশ উৎপাদন কমে গেছে।

চাঁদপুরইলিশজেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি