Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পার্বতীপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:৫৭
পার্বতীপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ এবং বিভিন্ন ওষুধ খাইয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগে একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী শিক্ষিকা স্বামীকে সঙ্গে নিয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় রুজু করা হয়েছে। মামলার এক নম্বর আসামি শহরের পাবলিক স্কুল (কিন্ডারগার্টেন)-এর পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান বিপুল। তিনি জাহাঙ্গীরনগর মহল্লার বাসিন্দা এবং সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের ছেলে। দুই নম্বর আসামি ইসলামপুর মহল্লার মিথিলা জামান এবং তিন নম্বর আসামি পাওয়ার হাউজ কলোনির প্রিন্স হক ছটু। মামলায় প্রিন্স হক ছটুর পিতার নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

হানিমুনে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

১৭ জুন ২০২৬

মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পার্বতীপুর শহরের পাবলিক স্কুলের একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর তাকে বিভিন্ন ওষুধ সেবন করানো হয়, যার ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ কারণে দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বিষয়টি স্বামীকে জানান। পরে স্বামী ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ধর্ষণশিক্ষিকাকে ধর্ষণস্কুল শিক্ষিকাপার্বতীপুর
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ০
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ০
    কলম্বিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    ১৮ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise