সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (৩০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার মো: নজরুল ইসলামের ছেলে। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
স্থানীয়রা জানান, ফেরদৌস অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন।শোলাপ্রতিমা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তার ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ফেরদৌস আহত হন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার এসআই আল মামুনের ভাষ্য, নিহত যুবকের প্রাথমিক সুরতহাল সপন্ন হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।







