Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদী

মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব, ফটক ভাঙচুর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:১৬
শেয়ার করুন:
মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব, ফটক ভাঙচুর

ছবি: আগামীর সময়

পাবনার ঈশ্বরদীতে একটি মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তনের জেরে সৃষ্ট দ্বন্দ্বে প্রধান ফটক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে গোপনে নাম পরিবর্তন ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত ‘গাউসুল আজম জামে মসজিদ’ চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে স্থানীয়দের উদ্যোগে চরমিরকামারী পশ্চিমপাড়া এলাকায় একটি গোরস্থান নির্মাণ করা হয়। পরে ২০১৪ সালে স্থানীয়দের পাশাপাশি হায়দার বিশ্বাস ও বাপ্পি মণ্ডলের সহযোগিতায় গোরস্থানের পরিসর বাড়িয়ে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় ‘গাউসুল আজম জামে মসজিদ’। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্ন নথিপত্র ও কার্যক্রমে এই নামেই পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

সাম্প্রতি পট পরিবর্তনের পর সাবেক সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসকে বাদ দিয়ে স্থানীয় মৃত আমজাদ হোসেনের ছেলে জিকরুল হককে মসজিদের সাধারণ সম্পাদক বানানো হয়। এরপর থেকেই মসজিদের সিংহভাগ ব্যয় বহন করে আসছেন তিনি। মসজিদের পাশে নিজের বাবার নামে একটি মাদ্রাসা নির্মাণের জন্য এরই মধ্যে কিছু জমি ও ক্রয় করেছেন তিনি। স্থানীয় মুসল্লিদের ভাষ্য, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে মসজিদের বেশ কিছু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।

তবে বিপত্তি বাধে গত দুই সপ্তাহ আগে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের আলোচনা বা সাধারণসভা ছাড়াই গোপনে মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তন করা হয়। প্রতিষ্ঠান দুটিকে ‘আমজাদ হোসেন ওয়াকফ এস্টেট’র অন্তর্ভুক্ত দাবি করে ‘গাউসুল আজম জামে মসজিদ’র নাম বদলে ‘চর মিরকামারী পশ্চিমপাড়া কোবা মসজিদ’ এবং কবরস্থানের নাম পাল্টে ‘পশ্চিমপাড়া জান্নাতুল বাকি কবরস্থান’ করা হয়।

স্থানীয়দের না জানিয়ে গোপনে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত শুক্রবার বিকালে স্থানীয় মৃত বদিউজ্জামানের ছেলে নছর বিশ্বাস মসজিদের প্রধান ফটকে ভাঙচুর চালান।

অভিযুক্ত নছর বিশ্বাস দাবি করেন, এক যুগ আগে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে হায়দার বিশ্বাস ও বাপ্পি মন্ডলের সহযোগিতায় তিনি ও তার ভাইয়েরা মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। তখন বর্তমান সম্পাদক জিকরুল হকের কোনো সম্পৃক্ততাই ছিল না। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসকে বাদ দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়।

নছর বিশ্বাসের অভিযোগ, জিকরুল হক বেশি অর্থদান করা পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। তিনি নিজের বাবার নামে প্রতিষ্ঠানগুলো ওয়াকফ করার চেষ্টা করছেন এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফাভাবে নাম পরিবর্তন করেছেন। এ ছাড়া আয়-ব্যয়ে কারচুপিরও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, উচ্চপদস্থ এক প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সখ্যতা ব্যবহার করে জিকরুল হক পুলিশ দিয়ে তাদের বাসা তল্লাশি ও গ্রেপ্তারের ভয় দেখাচ্ছেন। তার ভাইসহ অন্যদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রশাসনের মাধ্যমে অসদাচরণ করা হয়।

এদিকে নাম পরিবর্তনের বিষয়ে রেজল্যুশনের কপি দেখতে চাইলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জিকরুল হক তা দেখাতে পারেননি এবং কালক্ষেপণ করে নতুন রেজল্যুশন তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জিকরুল হক জানালেন, নাম পরিবর্তন নিয়ে কারও কোনো আপত্তি বা অভিযোগ নেই। অভিযুক্ত নছর মাদকাসক্ত এবং তিনি অবৈধভাবে মসজিদের নামে টাকা তুলতেন। নতুন কমিটিতে তাদের না রাখায় তিনি ক্ষিপ্ত হয়ে গেট ভাঙচুর করেছেন।

ভাঙচুরের ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জিকরুল হক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে লিখিত অভিযোগে মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তনের মূল ঘটনা গোপন করেছেন তিনি।

এমনকি ঈশ্বরদী থানায় সশরীরে হাজির হয়ে নিজ স্বাক্ষরিত লিখিত অভিযোগের কথা উল্লেখ করা হলেও তিনি এক মাস যাবৎ ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানালেন, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা নথিভুক্ত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, জাকিরুল সাহেব খুব ভালো মানুষ। তিনি একটু অভিযুক্তদের ভয় দেখাতে বলেছে, তাই ভয় দেখাচ্ছি।

ঈশ্বরদীমসজিদনাম পরিবর্তনভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা