কোনাবাড়ীতে আগুনে পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আগামীর সময়
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। আজ শনিবার ভোর ৪টার দিকে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ির ১ নম্বর ভান্ডারীর গলিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একটি ফার্মেসি, তিনটি মুদি দোকান ও তিনটি ভাঙারির দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।




