Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৯
বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

দিনাজপুরের বিরামপুরের খিয়ারমামুদপুর সীমান্তে ৯ জন নারীকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুরের খিয়ারমামুদপুর সীমান্তে ৯ জন নারীকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ২৯১/২০ এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

পরে সকাল থেকে সীমান্তের শূন্যরেখার আশপাশে বিজিবি, বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যদের সঙ্গে ওই ৯ নারী অবস্থান করছেন।

নারীরা জানান, তারা গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা। তাদের কাছে নিজেদের এবং পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র রয়েছে বলেও দাবি করেন। দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন বলে জানান।

আরও পড়ুন

বিশ্বস্ত কাউকে চায় বিএনপি

২৫ জুলাই ২০২৬

স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের ভাষ্য, ভোরে ওই নারীদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাদের সীমান্ত পার হতে বাধা দেওয়া হয়। এরপর থেকেই তারা ভারতের অংশে অবস্থান করছেন।

সকাল ৭টার দিকে বিএসএফের প্রায় ৩০ সদস্যের একটি দল আবারও ওই নারীদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা লাঠি হাতে সীমান্ত এলাকায় অবস্থান নেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেছেন, ‘এ পরিস্থিতিতে গ্রামবাসীরা বিজিবিকে সহযোগিতা করছেন এবং যাচাই-বাছাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন।’

বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীন ভাইগড় বিওপি ক্যাম্পের সুবেদার টিয়া আলম জানান, বিএসএফের ভিমপুর ক্যাম্পের কমান্ডারকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

পুশইনবিএসএফের পুশইনদিনাজপুরবিরামপুরবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি