Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডুয়েটে ব্লকেড শিক্ষার্থীদের ৩ দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:১০
ডুয়েটে ব্লকেড শিক্ষার্থীদের ৩ দাবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব কটি ফটকে তালা মেরে তার সামনে অবস্থান নেন তারা। শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। বিশেষ করে নতুন উপাচার্য যেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারেন, সেজন্য বিশেষভাবে সতর্ক ছিলেন শিক্ষার্থীরা।

দুপুরে উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবিগুলো হলো— রবিবারের সংঘর্ষে দায়ী ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলছিলেন, উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, তাকে ক্যাম্পাসে গ্রহণ করা হবে না। ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য হিসেবে বেছে নিতে হবে, বাইরের কাউকে মেনে নেবেন না তারা।

রবিবার দুপক্ষের সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রয়েছে থমথমে। পুলিশের কাজে বাধা ও সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা করা হয়েছে। পুলিশের করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি ২০০-২৫০ জন বলে জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।

ওসি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তবে গতকাল কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, বিবৃতি: রবিবারের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে কথা বলেছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান। তার অভিযোগ, ডুয়েট ছাত্রদল বহিরাগতদের এনে ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা শিক্ষার্থীরা তা প্রতিহতের চেষ্টা করলে, তাদের ওপর বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সংঘর্ষে ১৮ শিক্ষার্থী আহত হন, যার মধ্যে ১২ জন গুরুতর আহত হয়েছেন।

এরপর বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল ডুয়েট শাখার নেতারাও একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিলুর রহমান জামির বললেন ভিন্ন কথা। তার দাবি, ক্যাম্পাসে ছাত্রশিবির, বাম সংগঠন এবং এনসিপির ছাত্রসংগঠন কার্যক্রম চালালেও ছাত্রদলকে সহ্য করতেন না আগের ভিসি। রবিবার শান্তিপূর্ণভাবে নতুন ভিসিকে নিয়ে ক্যাম্পাসে ঢুকতে যাচ্ছিলেন তারা। কিন্তু শিবিরের ইন্ধনে ভিসির গাড়িসহ ছাত্রদলের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচারও দাবি করেন তিনি।

তবে রবিবারই বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ডুয়েট ছাত্রদল, মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনাকে দেশব্যাপী ক্যাম্পাসগুলোয় ছাত্রদলের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নতুন দখলদারত্বের রাজনীতিরই বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা।

বিশ্ববিদ্যালয় ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দুপুরে বিবৃতি দিয়েছে ডুয়েট শিক্ষক সমিতি। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সই করা ওই বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সহিংস ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন সংবিধানসম্মত; তেমনি যেকোনো ধরনের সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে।

সংঘর্ষে দুই শিক্ষক ও ১৮ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষক সমিতি গভীর সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। একই সঙ্গে সংঘর্ষের আসল কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। 

ডুয়েটশিক্ষার্থীছাত্ররাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট