Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরগুনা

বাসস্ট্যান্ড যেন এক টুকরো সবুজের স্বর্গ

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫
বাসস্ট্যান্ড যেন এক টুকরো সবুজের স্বর্গ

ছবি: আগামীর সময়

দেশের অধিকাংশ বাসস্ট্যান্ড যেখানে ধোঁয়া, ধুলা আর দূষণে ভরপুর, সেখানে বরগুনার বাস টার্মিনালটি যেন এক টুকরো সবুজের স্বর্গ। শতাধিক প্রজাতির গাছপালায় ঘেরা এই টার্মিনালের মনোরম পরিবেশ যাত্রী ও স্থানীয়দের অন্যতম বিনোদনকেন্দ্রও হয়ে উঠেছে।

সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন বয়সী মানুষের আনাগোনায় মুখর থাকে বরগুনা পৌর বাস টার্মিনাল। কেউ আসেন হাঁটতে, কেউ পরিবার নিয়ে ঘুরতে, আবার কেউ যানবাহনের অপেক্ষায় বসে উপভোগ করেন সবুজ পরিবেশ। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রজাতির পাখিও আশ্রয় নিয়েছে টার্মিনালের গাছগুলোতে। পাখির কলকাকলি আর গাছের ছায়ায় ব্যস্ত বাসস্ট্যান্ডটিও পেয়েছে ভিন্ন এক আবহ।

বরগুনার খেজুরতলা এলাকায় চার একর জমির ওপর এ আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয় এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে। টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী টার্মিনালের চারপাশে ৪০০টি গাছ লাগানোর কথা ছিল। তবে তৎকালীন পৌর মেয়র শাহাদাত হোসেনের উদ্যোগে শতাধিক প্রজাতির প্রায় চার হাজার গাছ লাগানো হয়।

সময়ের সঙ্গে এসব গাছ বড় হয়ে পুরো টার্মিনাল এলাকায় তৈরি করেছে ছায়াঘেরা সবুজ পরিবেশ। ফুল, ফল ও ঔষধি গাছের সমারোহে টার্মিনালটি এখন অনেকটা মনোরম বাগানের রূপ নিয়েছে। টার্মিনালটির চারপাশে গাছের ছায়ায় নির্মিত হয়েছে হাঁটার পথ।এখানে বয়স্ক মানুষদের অনেকে সকাল-বিকেল হাঁটতে আসেন।

আরও পড়ুন

হাটহাজারীতে গোলাবর্ষণের মহড়ায় দুর্ঘটনায় ২ সৈনিক নিহত

০৯ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার বাস টার্মিনালের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। মো. এনামুল, সাকিব হোসেন ও রাসেল খানসহ কয়েকজন যাত্রী বলেন, দেশের অধিকাংশ বাসস্ট্যান্ড ধুলা, ধোঁয়া ও শব্দদূষণে ভরা থাকে। কিন্তু বরগুনার বাস টার্মিনালটি হাজার হাজার গাছে ঘেরা। বাস থেকে নামার পর সবুজ পরিবেশে কিছুক্ষণ থাকলেই দীর্ঘ যাত্রার ক্লান্তি অনেকটা কেটে যায়।

সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান বলেন, বরগুনা পৌর বাসস্ট্যান্ড নির্মাণের গাছ ধরা ছিল চার শ। তবে মেয়র শাহাদাত হোসেন তার উদ্যোগে বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার গাছ রোপণ করেছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ ছিল। এর সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের কাছেও টার্মিনালটি এখন সময় কাটানোর জন্য পছন্দের জায়গা। সকাল-বিকেলে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে। সবুজ বাগানের ভেতরের হাঁটার পথ ধরে হাঁটেন বিভিন্ন বয়সী মানুষ।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পরিমল চন্দ্র বলেন, শারীরিক নানা সমস্যার কারণে চিকিৎসক তাকে নিয়মিত হাঁটার পরামর্শ দিয়েছেন। বাস টার্মিনালের চারপাশে বাগানের মতো পরিবেশ এবং হাঁটার জন্য আলাদা পথ থাকায় প্রতিদিন সকাল-বিকেল এখানে হাঁটতে আসেন তিনি।

গৃহিণী নাসরিন আক্তার বলেন, সন্তানদের নিয়ে প্রায়ই বাস টার্মিনালে ঘুরতে আসেন তিনি। এখানে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ রয়েছে। এসব গাছ সম্পর্কে সন্তানদের ধারণা দিতে তিনি তাদের নিয়ে আসেন। পাশাপাশি গাছগুলোতে বিভিন্ন পাখির আশ্রয় থাকায় পাখির কলকাকলিও তাদের ভালো লাগে।

পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতারাও বরগুনার বাস টার্মিনালকে উন্নয়ন ও পরিবেশের সমন্বয়ের একটি ভালো উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হলেও বরগুনার বাস টার্মিনালের চিত্র সম্পূর্ণ ভিন্ন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর বরগুনা জেলা সদস্যসচিব মুশফিক আরিফ বলেন, সারা দেশে প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময়ও অনেক ক্ষেত্রে গাছ কাটা হয়। তবে বরগুনার বাস টার্মিনালটি এ ক্ষেত্রে ব্যতিক্রম।

বরগুনা পৌরসভার পৌর প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, পৌর বাস টার্মিনালের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। ভবিষ্যতে আরও গাছ লাগিয়ে টার্মিনালটিকে আরও নান্দনিক করে তোলার পরিকল্পনা রয়েছে।

বাসস্ট্যান্ডবরগুনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise