Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভালোবাসা ও আন্তরিকতায় সব সমস্যার সমাধান সম্ভব: বেনাপোলে দীনেশ ত্রিবেদী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৫:২৫
ভালোবাসা ও আন্তরিকতায় সব সমস্যার সমাধান সম্ভব: বেনাপোলে দীনেশ ত্রিবেদী

ছবি: আগামীর সময়

পুশইন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু অভিন্ন সীমান্তই নয়, রয়েছে অভিন্ন স্বপ্নও।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সহধর্মিণী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। বেনাপোল স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারত দুটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দুই দেশের জনগণ একসঙ্গে কাজ করলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।

তার ভাষ্য, ‘আমাদের আকাশ এক, বাতাস এক। অনেক চ্যালেঞ্জও অভিন্ন। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই।’

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্কই তার প্রধান অগ্রাধিকার। আমরা সবাই ভাই-বোন। দুই দেশের মানুষের কল্যাণ ও পারস্পরিক সম্পর্ক আরও গভীর করাই আমার লক্ষ্য।

ভিসা-সংক্রান্ত বিষয়ে তিনি বলেছেন, দুই দেশ একসঙ্গে বসে এসব সমস্যার সমাধানে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে।

বাংলাদেশে পৌঁছানোর পর দীনেশ ত্রিবেদীকে ফুল দিয়ে স্বাগত জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, কাস্টমসের সহকারী কমিশনার অটল এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসি দাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ।

গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। গত ৫৫ বছরের বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাভাষী এই রাজনীতিক বাঙালি সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন বলে পরিচিত।

ভারতীয় হাইকমিশনারদীনেশ ত্রিবেদীবেনাপোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!