বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

রকি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আগামীর সময়
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়া ব্যবহারের অভিযোগে বিস্কুট কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার উপজেলার লালুকা এলাকায় রকি বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তির নাম সাজেদুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তিনি জানান, অভিযানের সময় খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ক্ষতিকর উপাদানের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।




