অবৈধভাবে তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চার ব্যবসায়ীকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোস্ট গার্ডের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দিয়েছেন মতলব উত্তর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।
বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




